শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক টেনিস চ্যাম্পিয়ন শোভন জামালী আর নেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের টেনিস অঙ্গনে জামালী পরিবার বেশ পরিচিত। মাহমুদ হোসেন জামালী দুই দফা ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। তার ছেলে শোভন জামালীও একাধিকবারের জাতীয় চ্যাম্পিয়ন। বাবা মাহমুদ জীবিত থাকাবস্থায় ছেলে শোভন পরপারে পাড়ি জমিয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) অস্ট্রেলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই চ্যাম্পিয়ন।

শোভন জামালী ১৯৮৬ সাল থেকে শুরু করে ১৯৯৯ সাল পর্যন্ত মোট ১০ বার বাংলাদেশ ডেভিস কাপ দলের নির্ভরশীল খেলোয়াড় ছিলেন। তিনি ডেভিস কাপ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে মোট ৫৩টি ম্যাচ খেলেছেন এবং ২৫টি ম্যাচে জয় লাভ করেছিলেন।

একাধিক বারের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন শোভন। তিনি জাতীয় উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় রাজশাহীতে পুরুষ একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৯৬ সালে ৬ষ্ঠ বাংলাদেশ গেমসের পুরুষ দ্বৈত বিভাগেও।

খেলা ছাড়ার পর শোভন জামালী দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় জীবনযাপন করছিলেন। তিনি আক্তান্ত ছিলেন কোলন ক্যান্সারে। আর সেই ব্যাধির কারণে মাত্র ৫৫ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাবেক এই টেনিস তারকার মৃত্যুতে বাংলাদেশ টেনিস ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে আগামীকাল তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More