দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (২৩ জুলাই) সকাল ১১টায় তাকে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।

এসময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক মো. জিয়ারুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড এটিএম আকবর আলী।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর গত ২২ জুন সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। মাগুরা জেলা কারাগার থেকে শনিবার বিএনপি নেতা চাঁদকে সাতক্ষীরা জেলা কারাগারে আনা হয়। সেখান থেকে রবিবার তাকে সাতক্ষীরা আদালতে আনা হয়।

সাতক্ষীরা জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট‘ জারি করা হয়। আজ শুনানি শেষে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ