দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
রাত ২টার দিকে বগিগুলো উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে পঞ্চগড় এক্স‌প্রেসের বগি লাইনচ‌্যুত হওয়ার ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় চার সদস‌্যবি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রধান হিসেবে থাকবেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেন।

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে দুর্ঘটনার কব‌লে প‌ড়ে। এরপর দিবাগত রাত ২টার দি‌কে ক্রেনের সহায়তায় ক্ষ‌তিগ্রস্ত ট্রেনের ব‌গি উদ্ধা‌র ক‌রে ব‌গি‌টি সেখান থেকে স‌রি‌য়ে নেয়া হয়।

পরে রি‌লিফ ট্রেনের সহায়তায় ব‌গি‌টি টাঙ্গাইলের ঘা‌রিন্দা‌ রেল‌স্টেশ‌নে নি‌য়ে যাওয়া হয়। বগিটি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় অন্যান্য স্টেশ‌নে ক‌য়েক‌টি বি‌ভিন্ন গন্ত‌ব্যের ট্রেন আটকা প‌ড়ে থাকে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীরা।

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, রাত ২টার দিকে ক্রেনের মাধ্যমে বগিটি উদ্ধার করা হয়।

শাহ সূফী জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্যবি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্মদিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দেবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।