শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সম্পত্তি ভাগাভাগি নিয়ে ছেলের মারধরে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সম্পত্তি ভাগাভাগি নিয়ে ছেলের মারধরে বাবার মৃত্যু
সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর পেরামবালুর! পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ছেলে–বাবার বিবাদের সূত্রপাত। এক পর্যায়ে বাবার ওপর অসন্তুষ্ট হয়ে বেধড়ক ঘুষি মারতে তার ছেলে। নির্মম মারধরে প্রাণ যায় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির।

সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছেলের মারধরে নিহত ওই বৃদ্ধের নাম কুলানধাইভেলু (৬৫)। বৃদ্ধের ছেলে সন্তোষ তাকে মারধর করেছিলেন। পরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মারধরের কয়েক দিন পর গত ১৮ এপ্রিল হাসপাতালে মৃত্যু হয় তার।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় প্রথমে একটি অভিযোগ করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে বৃদ্ধের মৃত্যুর পর আবার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

আল/দীপ্ত সংবাদ