শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

সন্ধ্যায় বিএনপি এবং জামায়াত নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সন্ধ্যায় বিএনপি এবং জামায়াত নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথকভাবে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২৩ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সঙ্গে বৈঠক হবে।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলঠির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান।

 

এসএ