শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সংসদ থেকে পদত্যাগ করলে বিএনপিকে অনুতাপ করতে হবে; ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সংসদ থেকে পদত্যাগ করলে বিএনপিকে অনুতাপ করতে হবে; ওবায়দুল কাদের

সংসদ থেকে পদত্যাগ করলে বিএনপিকে অনুতাপ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সাভারে আওয়ামী লীগের জনসভায় তিনি আরো বলেন, সাত জনের জন্য জাতীয় সংসদ অচল হবে না।

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারের রেডিও কলোনী স্কুল মাঠে জনসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। সাভার ও ধামরাই উপজেলা ও আশপাশের এলাকার নেতাকর্মীরা এতে যোগ দেন। এ উপলক্ষে দুপুর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আয়োজিত সমাবেশস্থল মিছিল শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তারা বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালাচ্ছে বিএনপি-জামায়াত।

নয়াপল্টনে বিপুল পরিমাণ চালসহ অন্যান্য সামগ্রী মজুদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অর্থদাতাদের খোঁজ পাওয়া গেছে। পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার কঠোর সমালোচনা করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগ করলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে না। এই ভুলের জন্য বিএনপিকেই অনুতাপ করতে হবে।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।