দীপ্ত নিউজ
জাতীয়

সংসদের বিরোধীদলীয় নেতা-উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সংসদের বিরোধীদলীয় নেতা-উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার
(১৩ জুন) প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার–২ মোহাম্মদ আবু জাফর রাজু বিরোধী দলীয় নেতার একান্ত সচিব জনাব শামসুল ইসলামের নিকট দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধী দলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে ঈদুল আজহার কার্ড পৌঁছে দেন।


এ ছাড়া সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসভবনেও ঈদের কার্ড পৌঁছে দেয়া হয়েছে।


দেশে আগামী ১৭ জুন
(সোমবার) ঈদুল আজহা উদযাপিত হবে।