দীপ্ত নিউজ
রাজনীতি

সংবিধান অনুয়ায়ী আগামী জাতীয় নির্বাচন হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সংবিধান অনুয়ায়ী আগামী জাতীয় নির্বাচন হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, সংবিধান অনুয়ায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তিনি রবিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

২৮ অক্টোবর বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপির রাজনীতির খায়েশ পূরণ হবে না। জ্বালাও, পোড়াও করার হুমকি আসছে। এ থেকে পরিত্রাণ পেতে একজনই আছেন তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সেতুমন্ত্রী মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও সড়কে নিরাপত্তায় আইনের প্রয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সড়ক রক্ষায় ওয়েট কন্ট্রোলের ওপর জোর দেন তিনি।

এর আগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে একটি র‌্যালি বের করা হয়। রালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে।

 

আল/ দীপ্ত সংবাদ