দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

সাতক্ষীরা শ্যামনগরে বজ্রপাতে আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌনে দুটোর দিকে কৈখালি ইউনিয়নের পূর্বকৈখালি গ্রামের সাহেবখালি বিলে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের আজিজ পূর্ব কৈখালি গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে।

গ্রামের রফিকুল ইসলাম জানান, তার বাবা সোমবার দুপুর থেকে সাহেবখালি বিলের ধানের ক্ষেতে সার দিচ্ছিলেন। পৌনে দুটোর দিকে বৃষ্টি চলাকালিন সময়ে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। পরে তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ