শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

শেয়ার মার্কেট সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেয়ার মার্কেট সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে এবং ব্যবসায়ীদের আস্থা ফেরাতে বিদেশ থেকে বিশেষজ্ঞদল আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রবিবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শেয়ার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন।

প্রেস সচিব বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার মার্কেট সংশ্লিষ্টদের খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল। বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি যেসব কোম্পানিতে সরকারের শেয়ার আছে যেমন– ইউনিলিভার, তাদের যাতে খুব দ্রুত শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করা হয় সেই নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যাদের বার্ষিক টার্নওভার ২–৩ বিলিয়ন ডলার, তাদের অনেক বড় বড় ভেঞ্চার আছে, তাদের যাতে স্টক মার্কেটে আনা যায়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সে জন্য কী ধরনের প্রণোদনা দেওয়া যায়, সেটি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানকে বলা হয়েছে। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপের মতো কোম্পানিকে কীভাবে শেয়ার বাজারে আনা যায়, সেটার কথা বলা হয়েছে।

তিনি বলেন, শেয়ার মার্কেটে স্বার্থান্বেষী লোক অনেক আছে। আমরা সংস্কার কাজ হাতে নিলেও অনেক সময় কাজ করতে চায় না বা এরা এই সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এ জন্য শেয়ার বাজারে খুব গভীরভাবে সংস্কার করা যায়, সে জন্য বিদেশি বিশেষজ্ঞ আনতে বলেছেন প্রধান উপদেষ্টা। তারা এসে পুরো তিন মাসে এই সংস্কার বাস্তবায়ন করবেন।

আল