শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
প্রবাস

শেখ হাসিনার পতনে কানাডা প্রবাসীদের বিজয় উল্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনার পতনে কানাডা প্রবাসীদের বিজয় উল্লাস

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে বিজয় উল্লাস করতে সমবেত হয় কানাডায় থাকা বাংলাদেশি প্রবাসীরা।

সোমবার (৫ আগস্ট) প্রবাসীরা টরন্টোর ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারের সামনে এই বিজয় উল্লাস করে। এসময় তারা দেশাত্মবোধক গান গেয়ে ও মিষ্টি বিতরণ করে বিজয় উল্লাস করেন।

বিজয় মিছিলে আগতরা বলেন, আমরা ৭১ এর মুক্তিযুদ্ধ দেখি নাই, ২৪ এর বিজয় দেখেছি। এ প্রজন্মের ছাত্র–জনতার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি দেখেছি। তারা গুলির সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করেনি। তাদের এ বিজয় রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। দল মত নির্বিশেষে দেশের সম্পদ রক্ষা করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছি।

দেশকে উন্নত করতে প্রবাস থেকে যত সহযোগিতা প্রয়োজন প্রবাসীরা তা করে যাবে বলে আস্থা প্রকাশ করেন তারা।

 

স্বপন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ