শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুরু হয়েছে ঈদের ক্ষণ গণনা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শুরু হয়েছে ঈদের ক্ষণ গণনা
জমে উঠেছে ঈদ বাজার

শুরু হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ক্ষণ গণনা। আসছে এই ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে উত্তরের জেলা পঞ্চগড়ে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে মধ‍্য রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতানগুলোতে সমানতালে চলছে বিক্রি। একই কারণে ব্যস্ত সময় পার করছেন শহরের কাপড় সেলাইয়ের কারিগরেরা।

ঈদের আনন্দকে বর্ণিল করতে তারা তাদের সাধ‍্যমতো কেনাকাটা করছেন। তবে এবার কাপড়ের দাম অনেক বেশি বলেও অভিযোগ করছেন ক্রেতারা। কিন্তু বিক্রতারা বলছেন, এবারের ঈদে বেচাকেনা অনেক ভালো হচ্ছে। আড়তে বেশি দামে কেনার কারণে দাম কিছুটা বেড়েছে।

রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই ব্যস্ত সময় পার করছেন দর্জিপাড়ার কারিগররা। ঈদের আগে সব কাপড়ের ডেলিভারি দেয়ার কারণে রাত জেগে কাজ করছেন।

ভোক্তাদের কথা চিন্তা করে আসন্ন ঈদ পর্যন্ত মাঠে রয়েছে ভোক্তা অধিকারের লোকজন। বাজারে আসা বিভিন্ন পণ্যের দাম কেউ যেন বাড়তি নিতে না পারে সেজন‍্য বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু বাজার মনিটরিংই নয়, ক্রেতাদের ঠকানো ব‍্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হলে সাধারণ ক্রেতারা নিরাপদে তাদের পছন্দের পণ‍্য কিনতে পারবে।

আফ/দীপ্ত সংবাদ