শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

শুক্র-শনি ঢাকাসহ ৪ জেলায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্র-শনি ঢাকাসহ ৪ জেলায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল

ঢাকা এবং আশপাশের আরও তিন জেলায় আজ শুক্রবার (২৬ জুলাই) ও শনিবার (২৭ জুলাই) কারফিউ চলমান থাকবে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে রাত ১২টায়

সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুলাই) ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে। তবে এসব এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

মন্ত্রী আরও বলেন, দেশজুড়ে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। আগামী রবিবার কারফিউ বহাল থাকবে কি–না তা পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে কারফিউ ও সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেইসঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।

 

এসএ/দীপ্ত সংবাদ