শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা

প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে আগামী ৫ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা–২০২৫’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এ মেলার আয়োজন করছে। এবার মেলার ১৫তম আসর অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, এবারের মেলায় বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড–২০২৫’ সম্মানে ভূষিত করা হবে। এছাড়া প্রাণিবিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে যৌথভাবে ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট–২০২৫’ পুরস্কার দেওয়া হবে।

তিনি জানান, মেলা উপলক্ষে ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইটির তৃতীয় সংস্করণ উন্মোচন করা হবে। এই সংস্করণে ৩৬০ প্রজাতির প্রজাপতির ছবি, জীববৈজ্ঞানিক ও জিনভিত্তিক শনাক্তকরণ তথ্য রয়েছে।

অধ্যাপক মনোয়ার আরও জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলায় নানা আয়োজনের মধ্যে থাকবে র‌্যালি, পুতুলনাচ, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতা।

এছাড়া, দিনভর প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে প্রজাপতিবান্ধব গাছপালা, জীবন্ত প্রজাপতি ও তাদের প্রজনন স্থান প্রদর্শনীর জন্য একটি বাগান সবার জন্য উন্মুক্ত থাকবে।

এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক হলো ‘কিউট’। সহযোগী সংস্থা হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন এবং বন অধিদপ্তর। গণমাধ্যম অংশীদার হিসেবে থাকছে চ্যানেল আই ও রেডিও ভূমি।