শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শাহ আমানত বিমানবন্দর থেকে তিন কেজি ওজনের স্বর্ণবারসহ আটক এক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাহ আমানত বিমানবন্দর থেকে তিন কেজি ওজনের স্বর্ণবারসহ আটক এক
আটককৃত মোহাম্মদ আতিক উল্লাহ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কেজি ওজনের ২৪ পিস স্বর্ণবারসহ শারজাহ ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা শুল্ক বিভাগ। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও এনএসআই যৌথভাবে শারজাহ ফেরত এক যাত্রীকে আটক করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও এনএসআই যৌথভাবে শারজাহ থেকে আগত মোহাম্মদ আতিক উল্লাহ নামের যাত্রীর কাছ থেকে ২৪ টি স্বর্ণের বার এবং ১শ‘ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করে।

আটককৃত আতিক উল্লাহ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।

কাস্টমস গোয়েন্দা শুল্ক বিভাগ কর্মকর্তারা জানান উক্ত যাত্রী এয়ার এরাবিয়া এর জি নাইন -522 ফ্লাইট যোগে শারজাহ হতে সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়।

উদ্ধারকৃত ২৪ টি স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা। উক্ত যাত্রী সুকৌশলে কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণবারগুলো পাচারের চেষ্টা করছিল।

বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউন্জে উক্ত যাত্রীকে আটক করা হয়।

প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে যাত্রীর বিরুদ্ধে পতেংগা থানায় একটি ফৌজাদারি মামলা দায়ের করা হয়েছে।