শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্রিকেট

শান্ত-জাকিরের ব‍্যাটে চারশ ছাড়াল লিড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শান্ত-জাকিরের ব‍্যাটে চারশ ছাড়াল লিড

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন ব‍্যাটিংয়ে বাংলাদেশ। ৩৭০ রানের লিড নিয়ে শুক্রবার (১৬ জুন) মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। হাতে আছে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে টাইগারদের লক্ষ্য লিড আরও বড় করা।

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নিজদের প্রথম ইনিংসে ৩৮২ রান করে টিম টাইগার। জবাবে মাত্র ১৪৬ রান অলআউট হয় আফগানরা। ফলে ২৩৬ রানের লিড পায় টাইগাররা। তবে আফগানদের ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭৭ রান, লিড বেরে দাঁড়িয়েছে ৪১৩ রান। শান্ত ৮০ ও জাকির ব্যাটিং করছেন ৬৯ রানে।

হাতে সময় অফুরান, লিডও প্রায় আকাশছোঁয়া। তাই কোনো তাড়াহুড়োর পক্ষে নয় বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় তার দল।

যদি আমাদের পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন, আমরা সারা দিন ব্যাটিং করতে পছন্দ করব। যাতে বুঝতে পারি এই ধরনের কন্ডিশনে আমরা এমন করি। যেহেতু এটি স্রেফ একটি টেস্ট। তো এই মুহূর্তে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।

 

আফ/দীপ্ত নিউজ