শিরোনাম
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

শান্তিপূর্ণভাবে শেষ হলো চাকসু নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শান্তিপূর্ণভাবে শেষ হলো চাকসু নির্বাচন

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন।

সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্র থেকে ব্যালটগুলো ডিন অফিসে নেওয়া হচ্ছে, সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনির উদ্দিন জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ভোট শেষ হয়েছে। এখন ব্যালটগুলো পৃথক করে গণনার প্রস্তুতি চলছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।