শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

শান্তিনগর এবং বেইলি রোড-এ ডোমিনোজ পিৎজা’র ২২ এবং ২৩তম স্টোর উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শান্তিনগর এবং বেইলি রোড-এ ডোমিনোজ পিৎজা’র ২২ এবং ২৩তম স্টোর উদ্বোধন
ডোমিনোজ পিৎজা

গ্রাহকদের “চিজি হ্যাপিনেস” এর সুযোগ দিতে উক্ত দুই এলাকায় ৮ই অক্টোবর থেকে ডোমিনো’জ পিৎজা আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে। আন্তর্জাতিক মানের ডোমিনো’জ পিৎজা’র এই নতুন আউটলেটটি শান্তিনগর এবং বেইলি রোড–বাসীরা সাদরে গ্রহণ করেছে।

বাংলাদেশে ডোমিনো’জ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপ্রান্তে। পাইপিং হট পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করতে ডোমিনো’জ পিৎজা সর্বদা সচেষ্ট। এই স্টোর দুটির উদ্বোধনের সময় ডোমিনো’জ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন “আপন ফাউন্ডেশন” এর ছাত্র–ছাত্রীবৃন্দ, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।

জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেছেন, “ ডোমিনো’জ পিৎজা খুব দ্রুতই বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। শান্তিনগর এবং বেইলি রোড–এ দুটো স্টোর খুলতে পেরে আমরা বেশ আনন্দিত। ঢাকা সিটিতে আমাদের ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা ক্রমাগত আমাদের স্টোর নেটওয়ার্ক প্রসারিত করছি। এই সম্প্রসারণ আমাদের মূল্যবান গ্রাহকদের সুস্বাদু পিৎজা প্রদানের প্রতিশ্রুতির প্রমাণ।

আমরা আমাদের সিগনেচার ফ্লেভার এবং ব্যতিক্রমী পরিসেবা আরও বেশি লোকের কাছে নিয়ে আসতে পেরে আনন্দিত, তারই সাথে আমরা শান্তিনগর এবং বেইলি রোডবাসীদের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠার অপেক্ষায় রয়েছি। আমাদের টিম সবাইকে একটি অসামান্য পিৎজা অভিজ্ঞতা প্রদানের জন্য নিবেদিত, এবং আমরা সবাইকে সেবা দিতে বদ্ধ পরিকর”

শান্তিনগর এবং বেইলি রোড–এ অল্প সময়ের মধ্যেই হট এবং ফ্রেশ পিৎজা পেতে ডোমিনো‘জ পিৎজা হবে গ্রাহকদের আদর্শ ব্র্যান্ড। প্লে স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে সরাসরি m.dominos.com.bd-এ অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে।

শান্তিনগর এবং বেইলি রোড– সহ বর্তমানে ঢাকায় ডোমিনো’জ পিৎজার সর্বমোট ২৩ টি আউটলেট আছে যা ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, মিরপুর ১২, মিরপুর ২, খিলগাঁও, যমুনা ফিউচার পার্ক, ইস্কাটন, গুলশান ১, বাসাবো, ধানমন্ডী ২৭, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, বনশ্রী, ইসিবি চত্বর, উত্তরা সেক্টর ৬ এবং নারায়ণগঞ্জ। অবস্থিত।

বর্তমানে ডাইন ইন, ডেলিভারি এবং টেকঅ্যাওয়ে সেবার মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রান্তের পিৎজাপ্রেমীরা আমাদের সুস্বাদু পিৎজা উপভোগ করতে পারবেন।