শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বুবলীর ক্ষোভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেতার স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলী। সোমবার (২০ মার্চ) ফেসবুকে শাকিব খানকে নিয়ে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

বুবলী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী। যে কিনা প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্ক সৃষ্টি করা হচ্ছে!’

তিনি আরও বলেন, ‘শুটিং চলাকালীন এত এত অভিযোগ যখন টের পেয়েছিল ওনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেওয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দুপক্ষের কথা শোনা হলো না? ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব খান তার ‘সুপার হিরো’ নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি কোনও ব্যাপারে গিল্টি থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিংয়ের অনুমতিই দিতো না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’

প্রশ্ন তুলে বুবলী লেখেন, ‘এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না! এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে! যে কেউ যে কারও বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে। কথা হলো, হঠাৎ এত অভিযোগের ভাণ্ডার খোলা হলো কেন?’

সম্প্রতি, ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ তোলেন প্রযোজক রহমত উল্লাহ। ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম সহ প্রযোজক রহমত উল্লাহ, যা নিয়ে নানা আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন শবনম বুবলী।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More