শিরোনাম
হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বগুড়া জেলার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে পরিচিত ছিল। এটিকে পুনরায় সেই অবস্থানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মানদণ্ড অনুসরণ করে আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, বগুড়ায় আলাদা কোনো জেলা স্টেডিয়াম না থাকায় এটি দেশের মধ্যে ব্যতিক্রম। সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে বগুড়া জেলার এই স্টেডিয়ামকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটিকে আধুনিক সুযোগ–সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবি কর্মকর্তারা একমত হয়েছেন।

আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সারা দেশের খালি জায়গা চিহ্নিত করে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগরসহ গ্রামীণ জনপদে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

 

এসএ