রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৫০ এমপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেছেন।

রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল–১–এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ করান।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে একটি আসন নিয়ে জটিলতা থাকায় শপথ প্রক্রিয়া অপেক্ষমাণ ছিল। তবে, সেই জটিলতার অবসান হয়েছে।

রাজধানীর আগারগাঁও অবস্থিত নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর ফলে সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More