শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পটুয়াখালীতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা এগারোটায় পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকায় ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(ওজাপাডিকো) এর সামনে এ কর্মসূচি করেন তারা।

এসময় ওজাপাডিকোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ বাঁধা দিয়ে যুবদল নেতা মোকছেদ (৪৫) ও মহাসীন প্যাদা (৪০)কে আটক করে। এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল‌ নিয়ে বিএনপি নেতা কর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে জড় হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, বিএনপি নেতাকর্মীরা তাদের কর্মসূচি শান্তিপূর্নভাবে পালন করেছে। কিন্তু কর্মসূচি শেষে তারা মিছিল শুরু করলে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

 

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।