শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

লা লিগায় রাতে আলাদা ম্যাচে নামছে রিয়াল ও বার্সা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লা লিগায় রাতে আলাদা ম্যাচে নামছে রিয়াল ও বার্সা

স্প্যানিশ লা লিগায় আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সোয়া নয়টায় লাস পালমাসের ঘরে আতিথ্য নেবে লস ব্ল্যাঙ্কোরা। আর রাত সাড়ে এগারোটায় ভিয়ারিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা।

৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রিয়াল। তাদের সামনে শীর্ষস্থান দখলের হাতছানি। প্রতিপক্ষ টেবিলের ৮ নম্বরে থাকা লাস পালমাস। যাদের প্রথম লেগেও হারিয়েছে লস ব্ল্যাঙ্কোরা। লাল কার্ড সমস্যায় মাঠে থাকছেন না বেলিংহাম, এ ছাড়া রদ্রিগো, ভিনিসিয়াসরা আছেন ফিট।

অন্যদিকে ৪৪ পয়েন্ট নিয়ে রিয়ালের নিচেই আছে বার্সেলোনা। তবে সবশেষ কোপা দেল রেতে বিলবাওয়ের কাছে বাজেভাবে হেরে বেশ ব্যাকফুটে কাতালানরা।

তাইতো নিজেদের ছন্দে ফিরতে ভিলারিয়ালের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না কোচ জাভি।

আরও পড়ুন: বিগ ব্যাশে শিরোপা জিতেছে ব্রিসবেন হিট

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।