শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

লায়লার করা ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লায়লার করা ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

আলোচিত–সমালোচিত লায়লা আক্তার ফারহাদের (৪৮) দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন গ্রেপ্তার টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন (২৫)।

সোমবার (১ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা দায়েরের পর ধর্ষণ মামলায় গত ১০ জুন রাতে প্রিন্স মামুনকে গেপ্তার করে কুমিল্লার পুলিশ। পরদিন ১১ জুন তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

মামলার অভিযোগে বলা হয়, তিন বছর আগে ফেসবুকে আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার পরিচয় হয়। একপর্যায়ে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। পরে মামুন তাকে জানান, তার ঢাকায় থাকার মতো নিজস্ব বাসা নেই। যেহেতু, প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানান, তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন।

২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকে। ওইদিন থেকে মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করেন। মামুন লায়লার বাসায় থাকাকালে তার বাবা–মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করতেন। মামুনকে একাধিকবার বিয়ের চাপ দিলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

সর্বশেষ গত ১৪ মার্চ মামুন আবার লায়লাকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে মামুনকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।