সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে ‘কারওয়া চৌথ’ করলেন প্রিয়াঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কার চোপড়ার একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে সনাতন ধর্মের ‘কারওয়া চৌথ’ পালন করছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, লন্ডনের বাড়িতেই বিদেশী স্বামীর সঙ্গে ঘটা করে প্রিয়াঙ্কা এবার পালন করেছেন ‘কারওয়া চৌথ’।

ইনস্টাগ্রামে উৎসবের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের কাপড়ে মাথায় ঘোমটা দিয়ে ভারতীয় স্টাইলের বউয়ের সাজে স্বামীর মঙ্গল কামনায় ব্রত রেখে উপবাস ছিলেন প্রিয়াঙ্কা।

আকাশে চাঁদ উঠলে হিন্দু ধর্মীয় রীতি মেনে প্রিয়াঙ্কার উপবাস ভাঙান নিক। এসময় প্রিয়াঙ্কা হাতে মেহেদি পরেছিলেন। হাতের তালুতে স্বামী নিকের নাম লেখার পাশাপাশি জন্ম তারিখ ৩ সংখ্যাটিও লেখেন প্রিয়াঙ্কা।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More