শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

লটারিতে ৯৯ কোটি টাকা জিতলেন বাংলাদেশি রায়ফুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লটারিতে ৯৯ কোটি টাকা জিতলেন বাংলাদেশি রায়ফুল

মঙ্গলবার এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারি জেতা বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ রায়ফুল। তিনি আমিরাতের আল আইনের বাসিন্দা। ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কার তিনি জিতেছেন। ১০ ডিসেম্বর তিনি এই টিকিট কিনেছিলেন।

আল আইনের একটি কোম্পানিতে পিকআপচালক হিসেবে কাজ করেন রায়ফুল। ৯ বছর ধরে তিনি টিকিট কিনছেন। যে টিকিটে তিনি পুরস্কার পেয়েছেন, তা ২০ বন্ধু মিলে অনলাইনে কিনেছিলেন তিনি। তারা সবাই এখন পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

বড় অঙ্কের টাকা পুরস্কার পাওয়ার পর প্রবাসী বাংলাদেশি রায়ফুল বলেন, ‘আমি ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। বিশ্বাস করতে পারছি না যে, আমি লটারি জিতেছি। আমি খুবই আনন্দিত।’

লটারিতে জেতা টাকা কীভাবে ব্যবহার করবেন, জানতে চাইলে রায়ফুল জানান, এখনো তা পরিকল্পনা করেননি।

উল্লেখ্য, আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য ১৯৯২ সালে এ বিগ টিকিট লটারি চালু হয়। লটারির ড্র প্রতি মাসে অনুষ্ঠিত হয়। প্রতি মাসেই প্রথম পুরস্কারের টাকার মূল্যও পরিবর্তন হয়।