শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর

 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর।

পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোর জোড়া গোলে আল দুহাইলকে ৪–৩ গোলে হারিয়েছে তারা।

প্রথমার্ধে এক গোলের লিড পায় আল নাসর। বিরতির পর হয় দ্বিতীয় গোল। ৬১ মিনিটে আল নাসরকে ৩–০ গোলে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এরপরই চমক দেখায় আল দুহাইল। চার মিনিটের ব্যবধানে দুইটি গোল পরিশোধ করে তারা। ৬৩ ও ৬৭ মিনিটে ক্লাবটির পক্ষে গোল করেন ইসমাইল মোহাম্মদ ও আলময়েজ আলী।

আল নাসরের পক্ষে চতুর্থ গোলটিও করেন রোনালদো। ৪–২ গোলে ক্লাবটির জয় যখন প্রায় নিশ্চিত তখনই আরেকটি গোল হজম করে তারা। ম্যাচের ৮৫ মিনিটে দুহাইলের পক্ষে তৃতীয় গোলটি করেন মাইকেল উলুঙ্গা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।