শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম ফুয়েলের প্রথম চালান পাবনা পৌঁছেছে।

বি‌শেষ নিরাপত্তার মধ‌্য দি‌য়ে সকা‌লে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক হ‌য়ে, ফু‌য়েলবাহী প‌রিবহনগু‌লো পাবনায় নি‌য়ে যাওয়া হয়। এজন‌্য এই মহাসড়‌কে ভোর ৫টা থে‌কে সকাল সা‌ড়ে ৭টা পর্যন্ত বন্ধ রাখা হয় সবধর‌ণের যানবাহন চলাচল। ‌বিভিন্ন স্থানে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, রাশিয়ার একটি চার্টার্ড উড়োজাহাজে কোরে, এই ইউরেনিয়াম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালাস করা হয়।

আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম হস্তান্তরের কথা রয়েছে। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

এসএ/দীপ্ত নিউজ