শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

রূপগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রূপগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রূপগঞ্জের আওকাবো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—হাসুন বানু (৫৫), তাঁর স্বামী অলি আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৮), মেয়ে সাহারা বেগম (২৪) ও ভাই সোনাউদ্দিন (৪৫)।

ঘটনার পরপরই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস–বাংলা হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তবে ভাগ্যক্রমে হাসুন বানুর বড় ছেলে গার্মেন্টস কর্মী ফরমুজ (২২) সে সময় বাসায় না থাকায় আগুনের হাত থেকে বেঁচে যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসুন বানুর শরীরের ৪৬ শতাংশ, তাঁর স্বামী অলি আহমেদের ৫৮ শতাংশ, মেয়ে সাহারার ৩০ শতাংশ, ছেলে ওমর ফারুকের ১৫ শতাংশ এবং ভাই সোনাউদ্দিনের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থাই বেশ আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।