শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রুশ হেলিকপ্টার ভূপাতিত করল ভাড়াটে ওয়াগনার গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রুশ হেলিকপ্টার ভূপাতিত করল ভাড়াটে ওয়াগনার গ্রুপ
ইভজেনি প্রিগোজিন

রাশিয়ার একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। শনিবার (২৪ জুন) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ খবর পাওয়া যায়।

প্রিগোজিনের দাবি, হেলিকপ্টারটি একটি বেসামরিক বহরের ওপর গুলি চালায়। কিন্তু এই ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। এর আগেও তিনি বলেছিলেন যে তার বাহিনী ইউক্রেনের পূর্বে রাশিয়ার রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছে।

রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে এখন উল্টো রুশ বাহিনীর জন্যই বড় হুমকি হয়ে উঠেছে তারা।

ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা। রাজধানী মস্কোসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাড়াটে যোদ্ধাদের গ্রুপটির প্রধান ইভজেনি প্রিগোজিন হুমকি দিয়েছেন, রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বে।

শুক্রবার (২৩ জুন) এক অডিওবার্তায় তিনি বলেন, রুশ বাহিনী আমাদের বিভিন্ন সেনা শিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা সেনাসদস্যের মৃত্যুও হয়েছে। এ কারণে ওয়াগনারের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কমান্ডার্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে যে, সামরিক নেতৃত্বের হাত থেকে রাশিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে।

তার এই হুমকির পর রোস্তভের সব বাসিন্দাকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন গভর্নর।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বাসিন্দাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে সবাইকে ঘর থেকে বাইরে না আসার আহ্বান জানাচ্ছি।

 

পূর্ণ/ দীপ্ত নিউজ