শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
শিক্ষা

রুটার সভাপতি মারুফ, সম্পাদক মাজহারুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রুটার সভাপতি মারুফ, সম্পাদক মাজহারুল

রাজশাহী ইউনিভার্সিটি থিয়েটার এলামনাই অ্যাসোসিয়েশন (রুটা)- এর প্রথম সম্মেলন ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হোসাইন মারুফ এবং সাধারণ সম্পাদক মাজহারুল আলম খান।

শনিবার (০৩ মে) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়েছে। ২৫ বছর পর এলামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণতা পাওয়ায় বিভাগের সকল শিক্ষক, থিয়েটার অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে যাওয়া গুণী ও অভিজ্ঞ শিল্পী ও সংগঠকসহ সাবেক–বর্তমান শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত।

কমিটির অন্য সদস্যরা হলেন– সহ–সভাপতি ড. সুমনা সরকার, এস.এম. রাফজান জানি রক্সি, যুগ্ম–সাধারণ সম্পাদক তানভীন নাফিসা মীম ও সবুজ পারভেজ, কোষাধ্যক্ষ সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম, আলমগীর হোসেন, মেহেদী জামান, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাঞ্চন রায়, দফতর সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল হাসান দীপ্ত, আইটি সম্পাদক মেহেদী হাসান, ডকুমেন্টশন ও গবেষণা সম্পাদক রিয়াজুল ইসলাম।

নবনির্বাচিত কমিটির সভাপতি হোসাইন মারুফ বলেন, রুটা শুধু একটি সংগঠন নয়, এটি থিয়েটারপ্রেমী সকল এলামনাইয়ের জন্য একটি ভালোবাসার জায়গা। আমরা এ কমিটির মাধ্যমে থিয়েটার চর্চা, গবেষণা ও পারস্পরিক বন্ধনের জায়গাটি আরও সমৃদ্ধ করতে চাই।

সাধারণ সম্পাদক মাজহারুল আলম খান মুন্না বলেন, রুটাকে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সক্রিয়, প্রাণবন্ত এবং কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

ইএ