শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাস্তা বন্ধ করে আন্দোলন না করার আহ্বান ডিএমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাস্তা বন্ধ করে আন্দোলন না করার আহ্বান ডিএমপির

দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে রাস্তা বন্ধ করে আন্দোলন না করতে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবি–দাওয়া আদায়ের উদ্দেশ্যে যখন–তখন প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করছেন। এতে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

এছাড়াও বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে রোগী পরিবহনের ক্ষেত্রেও মারাত্মক ব্যাঘাত ঘটছে। যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও অকারণে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ চরমে উঠছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ইএ/এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।