রাষ্ট্রপতির সঙ্গে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী এবং তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More