শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে দেশটির এমুর অঞ্চলের চীনের সীমান্তবর্তী পাহাড়ি ও ঘন বনানীর মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

ইন্টারফ্যাক্স ও তাসসহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান–২৪’ মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় উড়োজাহাজটি।

বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ। বয়স আনুমানিক ৫০ বছর।

উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়ে আছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ভাসিলি লেখেন, উড়োজাহাজের সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।

এদিকে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জনের মতো।