শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাশিয়াকে শাস্তির প্রতিজ্ঞা বাইডেন ও শলৎসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাশিয়াকে শাস্তির প্রতিজ্ঞা বাইডেন ও শলৎসের
ছবি: সংগৃহিত

ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়াকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎস। শুক্রবার (৩ মার্চ) বাইডেনের ওভাল অফিসে সাক্ষাতের সময় এই অঙ্গীকার করেন দুই নেতা।

তারা এক ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন। ইউক্রেনের জনগণের জন্য ‘বিশ্ব সংহতি’ বজায় রাখা এবং দেশটিকে দেওয়া চলমান নিরাপত্তা, মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার ওপর গুরুত্ব দেন।

মার্কিন কর্মকর্তা ও অন্যান্য সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেয় তাহলে দেশটির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা কেমন হবে তা নিয়ে মিত্রদের সঙ্গে আলোচন শুরু করেছে ওয়াশিংটন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তাও বলেছিলেন, রাশিয়াকে চীনের যে কোনো ধরনের অস্ত্র সহায়তা নিষেধাজ্ঞার পরিমাণকে বাড়িয়ে তুলবে।

শলৎস বলেন, এটা প্রমাণ করা জরুরি, মিত্ররা যতদিন প্রয়োজন কিয়েভকে সমর্থন দিয়ে যাবে।

শলৎসকে তার ‘জোরাল ও অবিচল নেতৃত্ব’ এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

অনু/দীপ্ত সংবাদ