বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

রাশিফল: কার ভাগ্যে কী আছে আজ?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী জ্যোতিষীরা ১২টি রাশির পূর্বাভাস দিয়েছেন। জেনে নিন আপনার রাশিফল।

আজ বুধবার ১৫ এপ্রিল, ২০২৬; ২ বৈশাখ, ১৪৩৩ বাংলা; কেমন যাবে আজকের দিনটি? গ্রহনক্ষত্রের অবস্থান অনুযায়ী জ্যোতিষীরা ১২টি রাশির পূর্বাভাস দিয়েছেন। জেনে নিন আপনার রাশিফল।

মেষ (২১ মার্চ ২০ এপ্রিল):
আজ কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। পুরনো কোনো পাওনা টাকা আদায়ের যোগ রয়েছে। তবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

বৃষ (২১ এপ্রিল ২১ মে):
ব্যবসায়িক কাজে দূরে ভ্রমণের সুযোগ আসতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিন।

মিথুন (২২ মে ২১ জুন):
আজ মানসিক অস্থিরতা বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন কোনো বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।

কর্কট (২২ জুন ২২ জুলাই):
সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। শরীর ভালো থাকলেও ক্লান্তি অনুভব করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক কাটবে। নতুন কোনো কাজ শুরু করার জন্য আজ অনুকূল সময়।

সিংহ (২৩ জুলাই ২৩ আগস্ট):
চাকরিতে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে। তবে কাছের কোনো মানুষের সঙ্গে তর্কে জড়াবেন না। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

কন্যা (২৪ আগস্ট ২৩ সেপ্টেম্বর):
আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। শরীর চর্চায় মনোযোগ দিলে দীর্ঘমেয়াদী সুফল পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর ২৩ অক্টোবর):
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। তবে পেটের সমস্যায় ভুগতে পারেন, তাই খাদ্যাভ্যাসে সচেতন থাকুন। নতুন বন্ধু হওয়ার যোগ আছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর ২২ নভেম্বর):
ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি কোনো জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। বাড়িতে অতিথি আগমনের যোগ আছে। প্রিয় মানুষের ছোটখাটো ভুল ক্ষমা করার চেষ্টা করুন।

ধনু (২৩ নভেম্বর ২১ ডিসেম্বর):
ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। রাস্তাঘাটে চলাচলে সতর্ক থাকুন।

মকর (২২ ডিসেম্বর ২০ জানুয়ারি):
কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষার শিকার হতে পারেন, তাই কাজের গোপনীয়তা বজায় রাখুন। দাম্পত্য কলহের যোগ রয়েছে। ধৈর্য ধরুন, দিনের শেষভাগে পরিস্থিতির উন্নতি হবে।

কুম্ভ (২১ জানুয়ারি ১৮ ফেব্রুয়ারি):
নতুন কোনো চুক্তি বা ব্যবসায়িক পার্টনারশিপের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করুন। পুরনো কোনো শখ পূরণ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি ২০ মার্চ):
অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক অবসাদ আসতে পারে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। দীর্ঘদিনের কোনো পাওনা আদায় হতে পারে। নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন।

বিশেষ দ্রষ্টব্য: রাশিফল একটি সম্ভাব্য পূর্বাভাস মাত্র।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More