শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২০কেজি তারসহ দুই চোর আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২০কেজি তারসহ দুই চোর আটক
১২০কেজি তারসহ চোর

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার (২ এপ্রিল) সকালে কেন্দ্রের সিনেপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১২০ কেজির অধিক তামার তার, তার কাটার যন্ত্র ও তিনটি মোবাইল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোংলার মিঠাখালী এলাকার জালাল শেখের ছেলে মোঃ মহিদুল শেখ (২৬) ও রামপালের কাদির খোলা এলাকার মনিরুল শেখের ছেলে হাসিবুর শেখ (২৫)। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন,  আটককৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করে মালামালসহ চোরদের থানায় সোপর্দ করা হয়েছে। এই নিয়ে গত ১১ মাসে ৫৫টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৬৬ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৪৬ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।

এফএম/দীপ্ত সংবাদ