শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০১৩ সালের ২৪ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ শিল্প বিপর্যয়ের দিন। সাভারে সেদিন আটতলা ভবন ধসে নিহত হন সহস্রাধিক পোশাক শ্রমিক। আহত হন দুই হাজারের বেশি।

ভবন ধসে বিপুলসংখ্যক মানুষ মারা যাওয়ার ঘটনায় ওই সময় ৬টি মামলা দায়ের করা হয়। তেরো বছর পার হলেও এখনো শেষ হয়নি এসব মামলার বিচার। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় ‘অবহেলার কারণে মৃত্যু’ উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ; ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় একটি মামলা করে রাজউক এবং ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুটি মামলা করে দুদক। এছাড়া অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয় আরও দুটি মামলা।

ছয়টি মামলার মধ্যে সম্পদের তথ্য গোপনের একটি মামলা কেবল নিষ্পত্তি হয়েছে। বাকি পাঁচটি মামলা এখনো ঝুলে আছে। আসামিপক্ষ বলছে, মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় বিচারহীনভাবে কারাগারে আটক রয়েছেন ভবন মালিক সোহেল রানা। অন্যদিকে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আশা করছে রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More