শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাণীনগরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাণীনগরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নওগাঁর রাণীনগরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১১ মে ) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে র‌্যালী শেষে মেলার উদ্বোধন করেন নওগাঁ–৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনদিন ব্যাপী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় মোট ১৭টি স্টল অংশগ্রহণ করছে।

এসময় প্রধান অতিথি বলেন লাল সবুজের বাংলার বুকে পুরাতন কৃষিকে আধুনিক প্রযুক্তির কৃষিতে রূপান্তর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কৃষি ও কৃষককে আধুনিকতার বাহিরে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় বলেই প্রধানমন্ত্রী প্রতি অর্থবছরে কৃষিখাতে হাজার হাজার কোটি টাকা ভুর্তকি দিয়ে আসছেন। আর এর মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা কৃষক ভাইয়েরা আধুনিক চাষাবাদের যুগে প্রবেশ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটি একটি বড় অর্জন।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।