শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

রাজধানীর হাসপাতালে আবারো বাড়ছে ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর হাসপাতালে আবারো বাড়ছে ডেঙ্গু রোগী

 

এডিস মশার কামড়ে আরও প্রায় দেড় মাস ভুগতে হতে পারে রাজধানীবাসীকে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে হওয়া বৃষ্টি এডিস মশার জন্য নতুন প্রজননক্ষেত্র সৃষ্টি করবে। মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র ধ্বংস করা না গেলে ঝুঁকি আরও বাড়বে।

মাঝে কয়েক দিন বিরতি দিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে আবারো বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। হাসপাতালে দেরিতে যাওয়ায় বেশিরভাগ রোগীর ঝুঁকি বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি আর আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ।

গবেষকরা বলছেন, মশা প্রায় ৪০ দিন বাঁচে। এই সময় পানি না পেলে ডিম দিতে না পেরে মারা যাবে মশা। কিন্তু এই মাসে বৃষ্টির কারণে মশা ডিম দেয়ার জন্য পানি পাবে। ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও ৪০/৫০ দিন স্থায়ী হবে।

এডিস মশার সংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে আগামী মৌসুমেও এর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সক্রিয় ক্লাস্টার চিহ্নিত করে এডিস মশার প্রজনন পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত লার্ভিসাইড ও কীটনাশকের ব্যবহারসহ অভিযান জোরালো করার পরামর্শ বিশেষজ্ঞদের।

 

এসএ/দীপ্ত নিউজ