দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীর কাঁটাবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীর কাঁটাবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
কাঁটাবনে আগুন

রাজধানীর কাঁটাবনে একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার(২৭ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭টায় দোকানটিতে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাঁটাবনে একটি দোকানে আগুন লাগার পাই আমরা। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানানো হবে।

 

আল/দীপ্ত