শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৯৪

ত্যাগ আর উৎসর্গের আদর্শে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গরুর গুতা, লাথি ও মাংস কাটার সময় ছুরিকাঘাতে এ পর্যন্ত আহত হয়েছেন ৯৪ জন।

সোমবার (১৭ জুন) সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আহত অবস্থায় এই ৯৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

ঢামেক জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান জানান, পশু কোরবানি করতে দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় ঢামেকে এসেছেন ৯৪ জন। আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডা. আমান আরও বলেন, ডেমরার সারুলিয়ায় গরুর শিংয়ের আঘাতে গুরুতর আহত মো. বাবুল (৫৫) নামে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তিনি হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ৯৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।