শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা পর্যন্ত আগামীকাল রবিবার (২৬ মে) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৫ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভল্যা ও মির্জাপুর এলাকায় গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য রবিবার সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এলেঙ্গা থেকে কালিয়াকৈর পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আল/ এজে

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More