রঙিন ছবি না দিলে মিলবে না পদোন্নতি: জনপ্রশাসন মন্ত্রণালয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব–উল–আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (জিইএমএস)-এ পারসোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরিভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে আরও উল্লেখ করা হয়েছে, যেসব কর্মকর্তা এই নির্দেশনা অনুযায়ী জিইএমএস–এ পিডিএস–এর তথ্য হালনাগাদে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More