শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের পর ভারতের আদানি গ্রুপের শেয়ারমূল্যে ধস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের পর ভারতের আদানি গ্রুপের শেয়ারমূল্যে ধস
গৌতম আদানি

দুর্নীতি ও জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর, ভারতের আদানি গ্রুপের শেয়ারমূল্যে রীতিমতো ধস নেমেছে। চলতি মাসে এখন পর্যন্ত ৩৬ বিলিয়ন ডলার খুইয়েছেন, ধনকুবের গৌতম আদানি। এতে বিলিয়নিয়ার ইনডেক্সের শীর্ষ ১০ থেকে ছিটকে গেছেন তিনি।

এদিকে ইসরায়েলের হাইফা বন্দর কিনে নিয়েছে আদানি গ্রুপ।বেশ কিছুদিন ধরে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানির ওপর নজর রাখছিল, নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ। আদানি গ্রুপ নিয়ে সম্প্রতি প্রকাশিত তাদের একটি প্রতিবেদন ব্যাপক সাড়া ফেলেছে।

এতে বলা হয়েছে, কারচুপি করে শেয়ারদর বাড়িয়েছে আদানি গ্রুপ। মূলত কোম্পানিতে মালিকের স্টকের দাম বাজারে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে। চাঞ্চল্যকর ওই প্রতিবেদনের জেরে, বুধ, বৃহস্পতি ও শুক্রবার কমতে থাকে আদানির শেয়ার দর। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজের তথ্যমতে, সবশেষ দুই সেশনে পাঁচ হাজার কোটি ইউএস ডলারের বেশি হারিয়েছে আদানি গ্রুপ।

এই প্রতিবেদনের পরই আদানির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছে ব্লুমবার্গ। তার মূল ব্যবসা প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের প্রতি আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে এরইমধ্যে আড়াইশ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন তারা।

এদিকে, বিস্ফোরক এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আদানি গ্রুপ বলছে, শেয়ার বিক্রির উদ্যোগকে বানচাল করতেই উদ্দেশ্যপ্রণোদিত তাদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। হিনডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে তারা। আর হিনডেনবার্গের দাবি, তাদের প্রতিবেদন পুরোপুরি সঠিক।

এত আলোচনা সমালোচনার মধ্যেও, বুধবার ১ দশমিক এক পাঁচ বিলিয়ন ডলারে ইসরায়েলের হাইফা বন্দরের মালিকানা নিয়েছেন গৌতম আদানি।