দীপ্ত নিউজ
জাতীয়

যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গেই যোগাযোগ হয়েছে: তৌহিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গেই যোগাযোগ হয়েছে: তৌহিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গেই যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শক্তিধর রাষ্ট্র সবার সঙ্গেই যোগাযোগ করেছে নতুন অন্তর্বর্তী সরকার। যে লক্ষ্যে অভ্যুত্থান এবং পালাবদল হলো, সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সহযোগিতার আশ্বাসও মিলেছে।

তৌ‌হিদ হো‌সেন গণমাধ্যমের প্রশংসা করে বলেন, মি‌ডিয়ার যে রোল সেটা আমরা অ‌নেকদিন দে‌খি‌নি। এখন আমরা সেটা দেখ‌তে পা‌চ্ছি। এ সরকার দা‌য়িত্ব নেওয়ার আগে থে‌কেই মি‌ডিয়ার যে ভূ‌মিকা থাকার কথা সেটা রাখছে। আপনারা এ ভূ‌মিকাটা বজায় রাখুন। এ সমর্থন রাখুন।

 

রুবায়েত হাসান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ