শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার

১০০ কয়েদী স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার।

শনিবার (০১নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম ধাপে খুলনার পুরাতন কারাগার থেকে একশ কয়েদীকে স্থানান্তর করা হয়।

পুরনো কারাগারের ধারণ ক্ষমতা ৬৭৮ জন। কিন্তু কারাগারে বর্তমান বন্দির সংখ্যা ১হাজার ৩৯৪ জন। যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। নতুন নির্মিত কারাগারে ছোট–বড় ৬৪টি ভবন নির্মাণ করা হয়েছে। এখানে ধারন ক্ষমতা ২হাজার।

খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, আজ ১০০ কয়েদী স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার। নতুন কারাগারে নারী–পুরুষ, কিশোর ও দন্ডপ্রাপ্ত কয়েদীদের জন্য আলাদা ব্যারাক, ১০০ শয্যার হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধা থাকছে। রয়েছে শেডওয়ালা আধূনিক ফাঁসির স্থান। তবে কার্যক্রম শুরু হলেও কিছু কাজ এখনও চলমান। খুলনার সিটি বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ করা হয়েছে। ১শ ৪৪ কোটি টাকার প্রকল্পটির নির্মাণ দুই দফা বৃদ্ধি করে ব্যয় ২৮৮ কোটি টাকায় উন্নিত করা হয়।

ইয়াসীন আরাফাত