দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

যশোরে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইলসহ খোয়া যাওয়া লক্ষাধিক টাকা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইলসহ খোয়া যাওয়া লক্ষাধিক টাকা উদ্ধার

যশোরে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইলফোনসহ হ্যাক করা ফেসবুক আইডি, মোবাইল ব্যাংকিং থেকে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া লক্ষাধিক টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকৃত মালিকদের কাছে এসব উদ্ধার করা মোবাইল ও টাকা হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর চলতি বছরের মার্চ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়রিভুক্ত ৩৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন থানার জিডি মূলে হ্যাক করা সর্বমোট ৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে।

আরও জানান, ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার শিকার ১১ জন ভুক্তভোগীর নগদ ও বিকাশের সর্বমোট ১ লাখ ১৪ হাজার ৪০৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া কোতয়ালী ও চৌগাছা থানার জিডি মূলে দুজন নিখোঁজ ভিকটিমকে উদ্ধারে সহায়তা করা হয়েছে এবং তদন্তাধীন ৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ