শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

যশোর জেলায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মোহাম্মদ মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন হোসেন (৮)। মুজাহিদ এবং আপন সম্পর্কে খালাতো ভাই। এছাড়া দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।

নিহত আপন–এর চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, আপন মায়ের সঙ্গে নানা বাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে বাড়ির পাশে লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতাল, জরুরি বিভাগ চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, নিহত তাওহীদ–এর নানা তরফ আলী জানান, সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এসএ