দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট সেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মোবাইল ইন্টারনেট সেবা চালু

১০ দিন পর সারা দেশে মোবাইলে ইন্টারনেট সেবা চালু হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে সব অপারেটরের গ্রাহকেরা ইন্টারনেট সেবা পেতে শুরু করেন।

এর আগে আজ রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিভিন্ন মোবাইলফোন অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইলফোন টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠক শেষে মোবাইলে পুনরায় ইন্টারনেট সেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, মোবাইলে ফোর–জি ইন্টারনেট সেবা চালু হবে রবিবার বিকেল ৩টায়। সব অপারেটরের গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ডেটা ফ্রি পাবেন।

গত বুধবার (১৭ জুলাই) রাতে মোবাইল ইন্টারেনট এবং পরদিন বৃহস্পতিবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়। এরপর গত ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।